Paragraph 13

Paragraph 13

মাস্টার—বিদ্যাসাগর অভিমান করে বলেন, ‘ঈশ্বরকে ডাকবার আর কি দরকার! দেখ চেঙ্গিস খাঁ যখন লুটপাট আরম্ভ করলে তখন অনেক লোককে বন্দী করলে; ক্রমে প্রায় এক লক্ষ বন্দী জমে গেল। তখন সেনাপতিরা এসে বললে মহাশয়, এদের খাওয়াবে কে? সঙ্গে এদের রাখলে আমাদের বিপদ। কি করা যায়? ছেড়ে দিলেও বিপদ। তখন চেঙ্গিস খাঁ বললেন, তাহলে কি করা যায়। ওদের সব বধ কর। তাই কচাকচ করে কাটবার হুকুম হয়ে গেল! এই হত্যাকাণ্ড তো ঈশ্বর দেখলেন? কই একটু নিবারণ তো করলেন না। তা তিনি থাকেন থাকুন, আমার দরকার বোধ হচ্ছে না। আমার তো কোন উপকার হল না!”

In plain words

M.: Vidyasagar says, piqued, "What need is there to call on God? Look: when Genghis Khan began his plundering he took a great many people captive, until there were nearly a hundred thousand of them. Then his generals came and said, 'Sir, who is going to feed them? It is dangerous for us to keep them with us. What is to be done? And it is dangerous to let them go.' Genghis Khan said, 'Then what is to be done? Kill them all.' And so the order was given to hack them all down. God saw this slaughter, didn't He? Yet He did nothing at all to stop it. So let Him be, if He is there; I don't feel any need of Him. He has done me no good!"