Paragraph 14

Paragraph 14

শ্রীরামকৃষ্ণ—ঈশ্বরের কার্য কি বুঝা যায়, তিনি কি উদ্দেশ্যে কি করেন? তিনি সৃষ্টি, পালন, সংহার সবই করছেন। তিনি কেন সংহার করছেন আমরা কি বুঝতে পারি? আমি বলি, মা, আমার বোঝবারও দরকার নাই, তোমার পাদপদ্মে ভক্তি দিও। মানুষ জীবনের উদ্দেশ্য এই ভক্তিলাভ। আর সব মা জানেন। বাগানে আম খেতে এসেছি; কত গাছ, কত ডাল, কত কোটি পাতা—এ-সব বসে বসে হিসাব করবার আমার কি দরকার! আমি আম খাই, গাছপাতার হিসাবে আমার দরকার নাই।

In plain words

Sri Ramakrishna: Can anyone understand the work of God, or with what purpose He does what He does? He creates, He preserves, He destroys. Can we know why He destroys? As for me, I say, "Mother, I don't even need to understand; give me devotion at Your lotus feet." The purpose of human life is to attain this devotion. Mother knows all the rest. I have come to the garden for the mangoes. Why should I sit and reckon up so many trees, so many boughs, so many millions of leaves! I eat the mangoes; I have no need to count the trees and leaves.