Paragraph 18

Paragraph 18

শ্রীরামকৃষ্ণ (মাস্টার প্রভৃতি ভক্তদের প্রতি)—দেখ, দয়া আর মায়া এ-দুটি আলাদা জিনিস। মায়া মানে আত্মীয়ে মমতা; যেমন বাপ-মা, ভাই-ভগ্নী, স্ত্রী-পুত্র, এদের উপর ভালবাসা। দয়া সর্বভূতে ভালবাসা; সমদৃষ্টি। কারু ভিতর যদি দয়া দেখ যেমন বিদ্যাসাগরের, সে জানবে ঈশ্বরের দয়া। দয়া থেকে সর্বভূতের সেবা হয়। মায়াও ঈশ্বরের। মায়া দ্বারা তিনি আত্মীয়দের সেবা করিয়ে লন। তবে একটি কথা আছে; মায়াতে অজ্ঞান করে রাখে, আর বদ্ধ করে। কিন্তু দয়াতে চিত্তশুদ্ধি হয়। ক্রমে বন্ধন মুক্তি হয়।

In plain words

Sri Ramakrishna, to M. and other devotees: See, compassion and maya are two separate things. Maya means attachment to one's own people: the love one bears a father and a mother, a brother and a sister, a wife and a son. Compassion is love for all beings; it sees all alike. If you see compassion in someone, as in Vidyasagar, know that it is God's compassion. From compassion comes the service of all beings. Maya too is God's. Through maya He has people serve their own kin. But there is one thing: maya keeps one in ignorance and binds one, while compassion purifies the heart, and little by little one is freed from bondage.