Paragraph 19

Paragraph 19

“চিত্তশুদ্ধি না হলে ভগবান দর্শন হয় না। কাম, ক্রোধ, লোভ—এ-সব জয় করলে তবে তাঁর কৃপা হয়; তখন দর্শন হয়। তোমাদের অতি গুহ্যকথা বলছি, কাম জয় করবার জন্য আমি অনেক কাণ্ড করেছিলাম। এমন কি আনন্দ আসনের চারিদিকে ‘জয় কালী’ ‘জয় কালী’ বলে অনেকবার প্রদক্ষিণ করেছিলাম। আমার দশ-এগার বৎসর বয়সে যখন ও-দেশে ছিলুম, সেই সময়ে ওই অবস্থাটি (সমাধি অবস্থা) হয়েছিল; মাঠ দিয়ে যেতে যেতে যা দর্শন করলাম তাতে বিহ্বল হয়েছিলাম। ঈশ্বরদর্শনের কতকগুলি লক্ষণ আছে। জ্যোতি দেখা যায়, আনন্দ হয়। বুকের ভিতর তুবড়ির মতো গুরগুর করে মহাবায়ু ওঠে।”

In plain words

"Without purity of heart God is not seen. Only when one has conquered lust, anger and greed does His grace come, and then one sees Him. I am telling you something very secret: to conquer lust I did a great many things. I even went round the seat of bliss many times, crying 'Hail Kali! Hail Kali!' At the age of ten or eleven, while I was living in my part of the country, that state came to me, the state of samadhi. As I was going across a field, what I saw overwhelmed me. There are certain signs of the vision of God: one sees light, one feels joy, and a great wind rises in the chest, rumbling like a firework."