Paragraph 10

Paragraph 10

শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় কলিকাতায় শ্যামপুকুর পল্লীতে বাস করেন। তাঁহার আদি নিবাস জনাই গ্রামে। Exchange-এর বড়বাবু। নিলামের কাজ তদারক করেন। প্রথম পরিবারের সন্তান না হওয়াতে, তাঁহার মত লইয়া দ্বিতীয়বার দার পরিগ্রহ করিয়াছেন। তাঁহারই একমাত্র পুত্রসন্তান হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রাণকৃষ্ণ বড় ভক্তি করেন। একটু স্থূলকায়, তাই ঠাকুর মাঝে মাঝে ‘মোটা বামুন’ বলিতেন। অতি সজ্জন ব্যক্তি। প্রায় নয় মাস হইল ঠাকুর তাঁহার বাটীতে ভক্তসঙ্গে নিমন্ত্রণ গ্রহণ করিয়াছিলেন। প্রাণকৃষ্ণ নানা ব্যঞ্জন ও মিষ্টান্নাদি করিয়া অন্নভোগ দিয়াছিলেন।

In plain words

Prankrishna Mukherji lives in the Syampukur quarter of Calcutta. His people come from the village of Janai. He is the head clerk of the Exchange and oversees the auctions. As his first wife had no children, he married a second time with her consent, and by this wife he has an only son. Prankrishna has great devotion to Sri Ramakrishna. He is a little stout, and so the Master would now and then call him "the fat Brahmin." He is a thoroughly good man. About nine months ago the Master, with his devotees, had accepted an invitation to his house, and Prankrishna had offered him a meal of rice with many dishes and sweets.