Paragraph 5
প্রভাত হইতে ভক্তেরা একে একে আসিয়া জুটিতেছেন। সম্মুখে মা ভবতারিণীর মন্দির। মঙ্গলারতির পরই প্রভাতী রাগে নহবতখানায় মধুর তানে রোশনচৌকি বাজিতেছে। একে বসন্তকাল, বৃক্ষলতা সকলই নূতন বেশ পরিধান করিয়াছে; তাহাতে ভক্তহৃদয় ঠাকুরের জন্মদিন স্মরণ করিয়া নৃত্য করিতেছে। চতুর্দিকে আনন্দের সমীরণ বহিতেছে। মাস্টার গিয়া দেখিতেছেন; ভবনাথ, রাখাল, ভবনাথের বন্ধু কালীকৃষ্ণ উপস্থিত আছেন। তখন খুব সকাল। ঠাকুর ইঁহাদের সঙ্গে পূর্বদিকের বারান্দায় বসিয়া সহাস্যে আলাপ করিতেছেন। মাস্টার পৌঁছিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন।
In plain words
From daybreak the devotees have been arriving one by one. In front stands the temple of Mother Bhavatarini. Right after the morning arati the shehnai band is playing sweet strains in the music tower, in the morning ragas. It is spring besides, and every tree and creeper has put on new clothes; and the devotees' hearts are dancing as they remember that this is the Master's birthday. A breeze of joy is blowing all around. When M. arrives he finds Bhavanath, Rakhal, and Bhavanath's friend Kalikrishna already there. It is still very early. The Master is sitting with them on the eastern verandah, chatting and smiling. On arriving, M. prostrated himself before the Master.