Paragraph 18

Paragraph 18

বেলা প্রায় সাড়ে আটটা বা নয়টা। ঠাকুর আজ অবগাহন করিয়া গঙ্গায় স্নান করিলেন না; শরীর তত ভাল নয়। তাঁহার স্নান করিবার জল ওই পূর্বোক্ত বারান্দায় কলসী করিয়া আনা হইল। ঠাকুর স্নান করিতেছেন, ভক্তেরা স্নান করাইয়া দিল। ঠাকুর স্নান করিতে করিতে বলিলেন, “এক ঘটি জল আলাদা করে রেখে দে।” শেষে ওই ঘটির জল মাথায় দিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ বড় সাবধান, এক ঘটি জলের বেশি মাথায় দিলেন না।

In plain words

It is about half past eight or nine. Today the Master did not go down into the Ganges to bathe, for he was not very well. Water for his bath was brought in jars to that same verandah. The Master took his bath; the devotees bathed him. As he bathed he said, "Keep a jug of water aside." At the end he poured that jug of water over his head. The Master is very careful today: he did not pour more than one jug of water on his head.