Paragraph 49
“অখণ্ড সচ্চিদানন্দকে কি সকলে ধরতে পারে? কিন্তু নিত্যে উঠে যে বিলাসের জন্য লীলায় থাকে, তারই পাকা ভক্তি। বিলাতে কুইন (রানী)-কে দেখে এলে পর, তখন কুইন-এর কথা, কুইন-এর কার্য—এ সকল বর্ণনা করা চলতে পারে। কুইন-এর কথা তখন বলা ঠিক ঠিক হয়। ভরদ্বাজাদি ঋষি রামকে স্তব করেছিলেন, আর বলেছিলেন, ‘হে রাম, তুমিই সেই অখণ্ড সচ্চিদানন্দ। তুমি আমাদের কাছে মানুষরূপে অবতীর্ণ হয়েছ। বস্তুত তুমি তোমার মায়া আশ্রয় করেছ বলে, তোমাকে মানুষের মতো দেখাচ্ছে।’ ভরদ্বাজাদি ঋষি রামের পরম ভক্ত। তাঁদের ভক্তি পাকাভক্তি।”
In plain words
"Can everyone grasp the Indivisible Satchidananda? But the man who reaches the Eternal and then stays in the divine play for the joy of it, his is ripe devotion. When you have been to England and seen the Queen, then you can describe her, her words and her doings; then what you say of the Queen is right. Bharadvaja and the other rishis praised Rama and said, 'O Rama, You are that Indivisible Satchidananda. You have come down to us in human form. It is only because You have taken refuge in Your maya that You look like a man.' Bharadvaja and those rishis were Rama's great devotees. Theirs was ripe devotion."