Paragraph 52

Paragraph 52

ভক্তেরা এই অবতারতত্ত্ব অবাক্‌ হইয়া শুনিতেছেন। কেহ কেহ ভাবিতেছেন, কি আশ্চর্য! বেদোক্ত অখণ্ড সচ্চিদানন্দ—যাহাকে বেদে বাক্য-মনের অতীত বলিয়াছে—সেই পুরুষ আমাদের সামনে চোদ্দ পোয়া মানুষ হইয়া আসেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেকালে বলিতেছেন, সেকালে অবশ্য হইবে। যদি তাহা না হইত, তাহা হইলে “রাম রাম” করিয়া এই মহাপুরুষের কেন সমাধি হইবে? নিশ্চয় ইনি হৃৎপদ্মে রামরূপ দর্শন করিতেছিলেন।

In plain words

The devotees listen in wonder to this truth about the Incarnation. Some are thinking: how strange! The Indivisible Satchidananda of the Vedas, whom the Vedas call beyond speech and mind, that Being comes before our eyes as a man of ordinary human stature! Since Sri Ramakrishna says so, it must be so. If it were not, why would this great soul go into samadhi saying "Rama, Rama"? Surely he was seeing the form of Rama in the lotus of his heart.