Paragraph 53

Paragraph 53

দেখিতে দেখিতে কোন্নগর হইতে ভক্তেরা খোল-করতাল লইয়া সংকীর্তন করিতে করিতে বাগানে আসিয়া উপস্থিত হইলেন। মনোমোহন, নবাই ও অন্যান্য অনেকে নামসংকীর্তন করিতে করিতে ঠাকুরের কাছে সেই উত্তর-পূর্ব বারান্দায় উপস্থিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রেমোন্মত্ত হইয়া তাঁহাদের সহিত সংকীর্তন করিতেছেন।

In plain words

Presently devotees from Konnagar came into the garden singing kirtan with drums and cymbals. Singing the Name, Manomohan, Nabai and many more came up to the Master on that north-east verandah. Sri Ramakrishna, mad with love, is singing kirtan with them.