Paragraph 71

Paragraph 71

“নামেতে একবার শুদ্ধ হল; কিন্তু তারপরেই হয়তো নানা পাপে লিপ্ত হয়। মনে বল নাই; প্রতিজ্ঞা করে না যে, আর পাপ করব না। গঙ্গাস্নানে পাপ সব যায়। গেলে কি হবে? লোকে বলে থাকে, পাপগুলো গাছের উপর থাকে। গঙ্গা নেয়ে যখন মানুষটা ফেরে, তখন ওই পুরানো পাপগুলো গাছ থেকে ঝাঁপ দিয়ে ওর ঘাড়ের উপর পড়ে। (সকলের হাস্য) সেই পুরানো পাপগুলো আবার ঘাড়ে চড়েছে। স্নান করে দু-পা না আসতে আসতে আবার ঘাড়ে চড়েছে!

In plain words

"A man is once made pure by the Name, but straight afterwards, perhaps, he is caught up in all kinds of sin. He has no strength of mind; he does not vow, 'I will sin no more.' Bathing in the Ganges washes all sins away, they say. But what good is that? People say the sins wait up in the trees. When the man comes back from his bath in the Ganges, those old sins jump down from the tree onto his shoulders." Everyone laughed. "The same old sins are on his shoulders again. He has hardly gone two steps from his bath, and they are up on his shoulders again!