Paragraph 78

Paragraph 78

“কতকগুলো কানা একটা হাতির কাছে এসে পড়েছিল। একজন লোক বলে দিলে, এ-জানোয়ারটির নাম হাতি। তখন কানাদের জিজ্ঞাসা করা হল হাতিটা কিরকম? তারা হাতির গা স্পর্শ করতে লাগল। একজন বললে, ‘হাতি একটা থামের মতো!’ সে কানাটি কেবল হাতির পা স্পর্শ করেছিল। আর-একজন বললে, ‘হাতিটা একটা কুলোর মতো!’ সে কেবল একটা কানে হাত দিয়ে দেখেছিল। এইরকম যারা শুঁড়ে কি পেটে হাত দিয়ে দেখেছিল তারা নানা প্রকার বলতে লাগল। তেমনি ঈশ্বর সম্বন্ধে যে যতটুকু দেখেছে সে মনে করেছে, ঈশ্বর এমনি, আর কিছু নয়।

In plain words

"Some blind men once came upon an elephant. Someone told them, 'This animal is called an elephant.' Then the blind men were asked, 'What is the elephant like?' They began to feel its body. One said, 'The elephant is like a pillar!' That blind man had touched only its leg. Another said, 'The elephant is like a winnowing fan!' He had felt only an ear. In the same way those who had felt the trunk or the belly said all kinds of things. Just so, each man who has seen a little of God thinks that God is that and nothing else.