Paragraph 79

Paragraph 79

“একজন লোক বাহ্যে থেকে ফিরে এসে বললে গাছতলায় একটি সুন্দর লাল গিরগিটি দেখে এলুম। আর-একজন বললে, আমি তোমার আগে সেই গাছতলায় গিছলুম—লাল কেন হবে? সে সবুজ, আমি স্বচক্ষে দেখেছি। আর-একজন বললে, ও আমি বেশ জানি, তোমাদের আগে গিছলাম। সে গিরগিটি আমিও দেখেছি। সে লালও নয়, সবুজও নয়, স্বচক্ষে দেখেছি নীল। আর দুইজন ছিল তারা বললে, হলদে, পাঁশটে—নানা রঙ। শেষে সব ঝগড়া বেধে গেল। সকলে জানে, আমি যা দেখেছি, তাই ঠিক! তাদের ঝগড়া দেখে একজন লোক জিজ্ঞাসা করলে, ব্যাপার কি? যখন সব বিবরণ শুনলে, তখন বললে, আমি ওই গাছতলাতেই থাকি; আর ওই জানোয়ার কি আমি চিনি। তোমরা প্রত্যেকে যা বলছ, তা সব সত্য; ও গিরগিটি,—কখন সবুজ, কখন নীল, এইরূপ নানা রঙ হয়। আবার কখন দেখি, একেবারে কোন রঙ নাই। নির্গুণ।”

In plain words

"A man came back from the fields where he had gone to relieve himself and said, 'Under that tree I saw a beautiful red chameleon.' Another said, 'I went to that tree before you. How can it be red? It's green: I saw it myself.' Another said, 'Oh, I know all about it; I went there before either of you. I saw that chameleon too. It is neither red nor green; with my own eyes I saw it blue.' Two others who were there said yellow and grey: all sorts of colours. In the end they all fell to quarrelling, each certain that what he had seen was right. Seeing them quarrel, a man asked what the matter was. When he had heard it all, he said, 'I live under that very tree, and I know that creature. What each of you says is true. It is a chameleon: now it is green, now blue, now one colour, now another. And sometimes I find it has no colour whatever: it is nirguna.'"