Paragraph 81
(গোস্বামীর প্রতি)—“তা ঈশ্বর শুধু সাকার বললে কি হবে। তিনি শ্রীকৃষ্ণের ন্যায় মানুষের মতো দেহধারণ করে আসেন, এও সত্য, নানারূপ ধরে ভক্তকে দেখা দেন, এও সত্য। আবার তিনি নিরাকার, অখণ্ড সচ্চিদানন্দ, এও সত্য। বেদে তাঁকে সাকার নিরাকার দুই বলেছে, সগুণও বলেছে, নির্গুণও বলেছে।
In plain words
To the Goswami: "Then what is the use of saying that God has form and nothing more? That He comes in a human body like Sri Krishna is true; that He takes many forms to show Himself to His devotees is true; and that He is formless, the Indivisible Satchidananda, is also true. The Vedas call Him both with form and without form; they call Him with attributes and they call Him without attributes.