Paragraph 82
“কিরকম জান? সচ্চিদানন্দ যেন অনন্ত সাগর। ঠাণ্ডার গুণে যেমন সাগরের জল বরফ হয়ে ভাসে, নানা রূপ ধরে বরফের চাঁই সাগরের জলে ভাসে; তেমনি ভক্তিহিম লেগে সচ্চিদানন্দ-সাগরে সাকারমূর্তি দর্শন হয়। ভক্তের জন্য সাকার। আবার জ্ঞানসূর্য উঠলে বরফ গলে আগেকার যেমন জল, তেমনি জল। অধঃ ঊর্ধ্ব পরিপূর্ণ। জলে জল। তাই শ্রীমদ্ভাগবতে সব স্তব করেছে—ঠাকুর, তুমিই সাকার তুমিই নিরাকার; আমাদের সামনে তুমি মানুষ হয়ে বেড়াচ্ছ, কিন্তু বেদে তোমাকেই বাক্য-মনের অতীত বলেছে।
In plain words
"Do you know what it is like? Satchidananda is like a boundless ocean. As the cold makes the water of the sea freeze into ice that floats, blocks of ice of many shapes floating on the water, so, when the frost of devotion touches it, forms are seen in the ocean of Satchidananda. Form is for the devotee. And again, once the sun of knowledge is up, the ice melts away into the water it was before: water above, water below, everywhere; water in water. That is why everyone in the Bhagavata sings His praise: 'Lord, it is You who have form, You who are formless; You walk before us as a man, yet the Vedas say You are beyond speech and mind.'