Paragraph 88
রাখালের বাপ বসিয়া আছেন। রাখাল আজকাল ঠাকুরের কাছে রহিয়াছেন। রাখালের মাতাঠাকুরানীর পরলোকপ্রাপ্তির পর পিতা দ্বিতীয় সংসার করিয়াছেন। রাখাল এখানে আছেন, তাই পিতা মাঝে মাঝে আসেন। তিনি ওখানে থাকাতে বিশেষ আপত্তি করেন না। ইনি সম্পন্ন ও বিষয়ী লোক, মামলা মোকদ্দমা সর্বদা করিতে হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে অনেক উকিল, ডেপুটি ম্যাজিস্ট্রেট ইত্যাদি আসেন। রাখালের পিতা তাঁহাদের সঙ্গে আলাপ করিতে মাঝে মাঝে আসেন। তাঁহাদের নিকট বিষয়কর্ম সম্বন্ধে অনেক পরামর্শ পাইবেন।
In plain words
Rakhal's father is sitting there. Rakhal is staying with the Master these days. After the death of Rakhal's mother his father married again. Because Rakhal is here, his father comes now and then; he has no strong objection to Rakhal's staying there. He is a man of wealth and of worldly affairs, always involved in lawsuits. Many lawyers, deputy magistrates and such come to see Sri Ramakrishna, and Rakhal's father comes now and then to talk with them. He will get a good deal of advice from them about his affairs.