শ্যামাপদ-আকাশেতে মন ঘুড়িখান উড়তেছিল ।কলুষের কুবাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল । ।মায়াকান্নি হল ভারী, আর আমি উঠাতে নারি ।দারাসুত কলের দড়ি, ফাঁস লেগে সে ফেঁসে গেল । ।জ্ঞান-মুণ্ড গেছে ছিঁড়ে, উঠিয়ে দিলে অমনি পড়ে ।মাথা নেই সে আর কি উড়ে, সঙ্গের ছজন জয়ী হল । ।ভক্তি ডোরে ছিল বাঁধা, খেলতে এসে লাগল ধাঁধা ।নরেশচন্দ্রের হাসা-কাঁদা, না আসা এক ছিল ভাল । ।
In plain words
The kite of my mind was flying in the sky of Syama's feet. Caught by a foul wind of sin, it dipped and spun and fell. Weighted with maya, its tail grew heavy; I cannot lift it up again. The string of wife and children tangled it in a noose, and it is caught. The head of knowledge has been torn away; I raise it, but down it falls. With no head, how can it fly? The six beside it have won the game. It was tied fast by the cord of devotion; but when it came to play, it lost its way. Nareshchandra's laughing and weeping: better it had never come at all.