Paragraph 3

Paragraph 3

আইস ভাই, আজ আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বর-মন্দিরে দর্শন করিতে যাই। তিনি ভক্তসঙ্গে কিরূপ বিলাস করিতেছেন, ঈশ্বরের ভাবে সর্বদা কিরূপ সমাধিস্থ আছেন দেখিব। কখন সমাধিস্থ, কখন কীর্তনানন্দে মাতোয়ারা আবার কখন বা প্রাকৃত লোকের ন্যায় ভক্তের সহিত কথা কহিতেছেন, দেখিব। শ্রীমুখে ঈশ্বরকথা বই আর কিছুই নাই; মন সর্বদা অন্তর্মুখ, ব্যবহার পঞ্চমবর্ষীয় বালকের ন্যায়। প্রতি নিঃশ্বাসের সহিত মায়ের নাম করিতেছেন। একেবারে অভিমানশূন্য পঞ্চমবর্ষীয় বালকের ন্যায় ব্যবহার। পঞ্চমবর্ষীয় বালক বিষয়ে আসক্তিশূন্য, সদানন্দ, সরল ও উদার প্রকৃতি। এক কথা—“ঈশ্বর সত্য, আর সমস্ত অনিত্য,” দুইদিনের জন্য। চল, সেই প্রেমোন্মত্ত বালককে দেখিতে যাই। মহাযোগী! অনন্ত সাগরের তীরে একাকী বিচরণ করিতেছেন। সেই অনন্ত সচ্চিদানন্দ-সাগরমধ্যে কি যেন দেখিতেছেন! দেখিয়া প্রেমে উন্মত্ত হইয়া বেড়াইতেছেন।

In plain words

Come, brother, let us go again today to see Sri Ramakrishna at the temple of Dakshineswar. We shall see how he sports with the devotees, how he is always lost in samadhi in the thought of God: now in samadhi, now drunk with the joy of kirtan, and now again talking with the devotees like an ordinary man. From his holy lips comes nothing but talk of God; his mind is always turned within, and his ways are those of a child of five. With every breath he repeats the Mother's name. Without the least trace of pride, his ways are those of a child of five. A child of five is unattached to worldly things, always happy, simple and open-hearted. One thought only: "God is real, and all else is passing," a thing of two days. Come, let us go and see that child, mad with divine love. A great yogi! Alone he roams the shore of a boundless sea. He is seeing something, it seems, in that infinite ocean of Satchidananda! And seeing it, he goes about mad with love.