Paragraph 4
আজ চৈত্র মাসের শুক্লা প্রতিপদ তিথি, রবিবার। গতকল্য শনিবার অমাবস্যাতে ঠাকুর বলরামের বাড়িতে গিয়াছিলেন। অমাবস্যা; নিবিড় আঁধার-মধ্যে একাকী মহাকালী; মহাকালের সহিত রমণ করিতেছেন। তাই ঠাকুর অমাবস্যাতে আর স্থির থাকিতে পারেন না। তাই বালকের অবস্থা। যিনি মাকে অহর্নিশ দেখিতেছেন, আর যার ‘মা’ না হলে চলে না, তিনি বালক।
In plain words
Today is Sunday, the bright first of Chaitra. Yesterday, Saturday, the day of the new moon, the Master went to Balaram's house. The new moon: the great Kali alone in the dense darkness, sporting with Mahakala. So on the new moon the Master cannot keep still. And so the state of a child. He who sees the Mother day and night, and who cannot do without his "Mother," is a child.