Paragraph 17
শ্রীরামকৃষ্ণ—হাঁ ও একরকম আছে, ঐহিকদের জন্য। যাদের চৈতন্য হয়েছে, যাদের ঈশ্বর সৎ আর-সব অসৎ অনিত্য বলে বোধ হয়ে গেছে, তাদের আর-একরকম ভাব। তারা জানে যে, ঈশ্বরই একমাত্র কর্তা, আর সব অকর্তা। যাদের চৈতন্য হয়েছে তাদের বেতালে পা পড়ে না, হিসাব করে পাপ ত্যাগ করতে হয় না, ঈশ্বরের উপর এত ভালবাসা যে, যে-কর্ম তারা করে সেই কর্মই সৎকর্ম! কিন্তু তারা জানে, এ-কর্মের কর্তা আমি নই, আমি ঈশ্বরের দাস। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি যেমন করান, তেমনি করি, যেমন বলান তেমনি বলি, তিনি যেমন চালান, তেমনি চলি।
In plain words
Sri Ramakrishna: Yes, that is one way, for those whose concern is this life. But those who have been awakened, who have come to see God as real and all else as unreal and fleeting, look at it quite differently. They know that God alone is the Doer, and nothing else acts at all. Those who are awakened never put a foot wrong; they need not give up sin by calculation; they have such love for God that whatever work they do is good work! Yet they know: "I am not the one who does this work; I am God's servant. I am the machine, and He the one who works it. As He makes me act, so I act; as He makes me speak, so I speak; as He makes me move, so I move."