Paragraph 18
“যাদের চৈতন্য হয়েছে, তারা পাপপুণ্যের পার। তারা দেখে ঈশ্বরই সব করছেন। এক জায়গায় একটি মঠ ছিল। মঠের সাধুরা রোজ মাধুকরী (ভিক্ষা) করতে যায়। একদিন একটি সাধু ভিক্ষা করতে করতে দেখে যে, একটি জমিদার একটি লোককে ভারী মারছে। সাধুটি বড় দয়ালু; সে মাঝে পড়ে জমিদারকে মারতে বারণ করলে। জমিদার তখন ভারী রেগে রয়েছে, সে সমস্ত কোপটা সাধুটির গায়ে ঝাড়লে। এমন প্রহার করলে যে, সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রইল। কেউ গিয়ে মঠে খপর দিলে, তোমাদের একজন সাধুকে জমিদার ভারী মেরেছে। মঠের সাধুরা দৌড়ে এসে দেখে, সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রয়েছে! তখন তারা পাঁচজনে ধরাধরি করে তাকে মঠের ভিতর নিয়ে গিয়ে একটি ঘরে শোয়ালে। সাধু অজ্ঞান, চারিদিকে মঠের লোকে ঘিরে বিমর্ষ হয়ে বসে আছে, কেউ কেউ বাতাস কচ্ছে। একজন বললে, মুখে একটু দুধ দিয়ে দেখা যাক। মুখে দুধ দিতে দিতে সাধুর চৈতন্য হল। চোখ মেলে দেখতে লাগল। একজন্য বললে, ‘ওহে দেখি, জ্ঞান হয়েছে কি না? লোক চিনতে পারছে কিনা?’ তখন সে সাধুকে খুব চেঁচিয়ে জিজ্ঞাসা করলে, ‘মহারাজ! তোমাকে কে দুধ খাওয়াচ্ছে?’ সাধু আস্তে আস্তে বলছে, ‘ভাই! যিনি আমাকে মেরেছিলেন, তিনিই দুধ খাওয়াচ্ছেন।’
In plain words
"Those who have been awakened are beyond sin and virtue. They see that it is God who does everything. In a certain place there was a monastery. The monks there went begging for alms every day. Once, on his rounds, one of them saw a landlord beating a man cruelly. He was a kind-hearted monk; he came between them and begged the landlord to leave off. The landlord was in a towering rage, and he vented all his fury on the monk. He beat him so badly that the monk fell senseless. Someone went and told the monastery, 'The landlord has beaten one of your monks badly.' The monks ran out and found him lying unconscious! Then five of them together lifted him, carried him into the monastery and laid him in a room. The monk lay senseless, the monks sat round him in distress, and some fanned him. Someone said, 'Let's try a little milk on his lips.' While they were trickling it in, he revived. He opened his eyes and began to look about. One of them said, 'Let me see whether he is in his senses, whether he knows people or not.' So he shouted to the monk, 'Maharaj! Who is giving you milk?' Faintly the monk replied, 'Brother, the One who struck me is the One feeding me milk.'