Paragraph 30

Paragraph 30

ঠাকুরবাড়িতে শ্রীশ্রীভবতারিণী, শ্রীশ্রীরাধাকান্ত ও দ্বাদশ শিবের পূজা শেষ হইল। ক্রমে ভোগারতির বাজনা বাজিতেছে। চৈত্রমাস দ্বিপ্রহর বেলা। ভারী রৌদ্র। এই মাত্র জোয়ার আরম্ভ হইয়াছে। দক্ষিণদিক হইতে হাওয়া উঠিয়াছে। পূতসলিলা ভাগীরথী এইমাত্র উত্তরবাহিনী হইয়াছেন। ঠাকুর আহারান্তে কক্ষমধ্যে একটু বিশ্রাম করিতেছেন। রাখালের দেশ বসিরহাটের কাছে। দেশে গ্রীষ্মকালে বড় জলকষ্ট।

In plain words

In the temple garden the worship of Sri Sri Bhavatarini, of Sri Sri Radhakanta and of the twelve Sivas is over. Now the music of the arati of the food offering is playing. It is midday in the month of Chaitra, and the sun is fierce. The tide has just begun to come in, and a breeze has sprung up from the south. The holy Ganges has just turned to flow northward. The Master, having had his meal, is resting a little in his room. Rakhal's home is near Basirhat, where there is great scarcity of water in summer.