দোষ কারু নয় গো মা, আমি স্বখাত সলিলে ডুবে মরি শ্যামা ।ষড়রিপু হল কোদণ্ডস্বরূপ, পুণ্যক্ষেত্র মাঝে কাটিলাম কূপ,সে কূপে বেড়িল কালরূপ জল, কাল-মনোরমা । ।আমার কি হবে তারিণী, ত্রিগুণধারিণী—বিগুণ করেছে স্বগুণে,কিসে এ-বারি নিবারি, ভেবে দাশরথির অনিবার বারি নয়নে ।ছিল বারি কক্ষে, ক্রমে এল বক্ষে, জীবনে জীবন কেমনে হয় মা রক্ষে,আছি তোর অপিক্ষে, দে মা মুক্তিভিক্ষে, কটাক্ষেতে করে পার । ।
In plain words
It is no one's fault, Mother; I am drowning, Syama, in the water of the well I dug myself. The six passions became my spade; in the holy field I dug a well, And into that well came the water of death, O Beloved of Time. What will become of me, O Saviour, Bearer of the three gunas? My own nature has made them worse. How shall I keep this water back? thinks Dasarathi, and the tears pour from his eyes. The water was at my waist; now it has risen to my breast; how can my life be saved, Mother? I wait for You; give me, Mother, the alms of liberation; with a glance carry me across.