এ কি বিকার শঙ্করী, কৃপা-চরণতরী পেলে ধন্বন্তরি!অনিত্য গৌরব হল অঙ্গদাহ, আমার আমার একি হল পাপ মোহ;(তায়) ধনজনতৃষ্ণা না হয় বিরহ, কিসে জীবন ধরি । ।অনিত্য আলাপ, কি পাপ প্রলাপ, সতত সর্বমঙ্গলে;মায়া-কাকনিদ্রা তাহে দাশরথির নয়নযুগলে;হিংসারূপ তাহে সে উদরে কৃমি, মিছে কাজে ভ্রমি, সেই হয় ভ্রমি,রোগে বাঁচি কি না বাঁচি ত্বন্নামে অরুচি দিবা শর্বরী । ।
In plain words
What a delirium is this, O Sankari! Only the boat of Your gracious feet can cure it. Passing glory has become a burning in my limbs; what sinful delusion of "mine, mine" has seized me! And then the thirst for wealth and kin will not leave me; how shall I keep alive? Passing talk, what sinful raving, always, O All-auspicious One! And on Dasarathi's eyes lies the crow's sleep of maya; Spite is the worm in the belly; I wander in vain works, and that is the dizziness; In this sickness, shall I live or not? Day and night I have no taste for Your name.