Paragraph 56
শ্রীরামকৃষ্ণ—ত্বন্নামে অরুচি! বিকারে যদি অরুচি হল, তাহলে আর বাঁচবার পথ থাকে না। যদি একটু রুচি থাকে, তবে বাঁচবার খুব আশা। তাই নামে রুচি। ঈশ্বরের নাম করতে হয়; দুর্গানাম, কৃষ্ণনাম, শিবনাম, যে নাম বলে ঈশ্বরকে ডাক না কেন? যদি নাম করতে অনুরাগ দিন দিন বাড়ে, যদি আনন্দ হয় তাহলে আর কোন ভয় নাই, বিকার কাটবেই কাটবে। তাঁর কৃপা হবেই হবে।
In plain words
Sri Ramakrishna: "No taste for Your name"! If a man in delirium loses all taste, there is no hope of his living. If he has even a little taste left, there is every hope. So, a taste for the Name. One must chant the name of God: the name of Durga, of Krishna, of Siva; whatever name you call on God by. If your love for chanting the Name grows day by day, if you feel joy in it, then there is nothing more to fear. The delirium will pass, it surely will. His grace is bound to come.