Paragraph 73
“সকলেরই জ্ঞান হতে পারে। জীবাত্মা আর পরমাত্মা। প্রার্থনা কর— সেই পরমাত্মার সঙ্গে সব জীবেরই যোগ হতে পারে। গ্যাসের নল সব বাড়িতেই খাটানো আছে। গ্যাস কোম্পানির কাছে গ্যাস পাওয়া যায়। আরজি কর; করলেই গ্যাস বন্দোবস্ত করে দেবে—ঘরেতে আলো জ্বলবে। শিয়ালদহে আপিস আছে। (সকলের হাস্য)
In plain words
"Everyone can attain knowledge. There is the individual soul and there is the Supreme Soul. Pray, and every soul can be united with that Supreme Soul. The gas pipes are laid on in every house; gas can be had from the gas company. Apply for it, and as soon as you do they will arrange the gas, and the light will burn in your room. The office is at Sealdah." Everyone laughed.