(১)— হৃদি-বৃন্দাবনে বাস যদি কর কমলাপতি ।ওহে ভক্তিপ্রিয়, আমার ভক্তি হবে রাধাসতী । ।মুক্তি কামনা আমারি, হবে বৃন্দে গোপনারী,দেহ হবে নন্দের পুরী, স্নেহ হবে মা যশোমতী । ।আমায় ধর ধর জনার্দন, পাপভার গোবর্ধন,কামাদি ছয় কংসচরে ধ্বংস কর সম্প্রতি । ।বাজায়ে কৃপা বাঁশরি, মনধেনুকে বশ করি,তিষ্ঠ হৃদিগোষ্ঠে পুরাও ইষ্ট এই মিনতি । ।আমার প্রেমরূপ যমুনাকূলে, আশাবংশীবটমূলে,স্বদাস ভেবে সদয়ভাবে, সতত কর বসতি ।যদি বল রাখাল-প্রেমে, বন্দী থাকি ব্রজধামে,জ্ঞানহীন রাখাল তোমার, দাস হবে হে দাশরথি । ।
In plain words
(1) If You will dwell in the Vrindavan of my heart, O Lord of Lakshmi, O Lover of devotion, my devotion will be the chaste Radha. My longing for liberation will be Vrinda, the gopi; My body will be Nanda's city, my love will be Mother Yasoda. Hold me up, O Janardana; the weight of my sins is a Govardhan; Destroy at once the six spies of Kamsa, lust and the rest. Playing the flute of Your grace, bring the cow of my mind under Your sway; Stay in the pasture of my heart and fulfil my desire: this is my prayer. On the bank of the Jamuna of my love, beneath the banyan of my hope, Think of me as Your servant and in Your mercy dwell there always. If You say You are bound in Braja by the love of the cowherd boys, Then Dasarathi, a witless cowherd boy, will be Your servant.