Paragraph 46

Paragraph 46

“ব্রাহ্মদের পক্ষে জল বরফ উপমা ঠিক। সচ্চিদানন্দ যেন অনন্ত জলরাশি। মহাসাগরের জল, ঠাণ্ডা দেশে স্থানে স্থানে যেমন বরফের আকার ধারণ করে, সেইরূপ ভক্তি হিমে সেই সচ্চিদানন্দ (সগুণ ব্রহ্ম) ভক্তের জন্য সাকার রূপ ধারণ করেন। ঋষিরা সেই অতীন্দ্রিয় চিন্ময় রূপ দর্শন করেছিলেন, আবার তাঁর সঙ্গে কথা কয়েছিলেন। ভক্তের প্রেমের শরীর, ‘ভাগবতীতনু’ দ্বারা সেই চিন্ময় রূপ দর্শন হয়।

In plain words

"For the Brahmos the simile of water and ice is just right. Satchidananda is like a boundless expanse of water. As the water of the great ocean freezes here and there into ice in cold regions, so, in the cold of devotion, that Satchidananda, Brahman with attributes, takes on forms for the devotee's sake. The rishis saw that form of Spirit, beyond the senses, and they also spoke with Him. With the devotee's body of love, his 'divine body', that form of Spirit is seen.