Paragraph 65
“প্রথম ডাকাতটি তমোগুণ, যে বলেছিল, ‘একে রেখে আর কি হবে, মেরে ফেল।’ তমোগুণে বিনাশ হয়। দ্বিতীয় ডাকাতটি রজোগুণ; রজোগুণে মানুষ সংসারে বদ্ধ হয়, নানা কাজ জড়ায়। রজোগুণ ঈশ্বরকে ভুলিয়ে দেয়। সত্ত্বগুণই কেবল ঈশ্বরের পথ দেখিয়ে দেয়। দয়া, ধর্ম, ভক্তি—এ-সব সত্ত্বগুণ থেকে হয়। সত্ত্বগুণ যেন সিঁড়ির শেষ ধাপ। তারপরেই ছাদ। মানুষের স্বধাম হচ্ছে পরব্রহ্ম। ত্রিগুণাতীত না হলে ব্রহ্মজ্ঞান হয় না।”
In plain words
"The first robber is tamas, the one who said, 'What's the good of keeping him? Kill him.' Tamas destroys. The second robber is rajas; through rajas a man is bound to the world and caught up in all sorts of work. Rajas makes one forget God. It is sattva only that points the road to God. Compassion, righteousness, devotion: all these come from sattva. Sattva is like the top step of a stair; next comes the roof. Man's own home is the Supreme Brahman. Unless one goes beyond the three gunas there is no knowledge of Brahman."