Paragraph 10

Paragraph 10

রাজা হরিশচন্দ্র দক্ষিণা দিতে পারিলেন না—কাজে কাজেই শৈব্যাকে বিক্রয় করিলেন। পুত্র রোহিতাশ্ব শৈব্যার সঙ্গে রহিলেন। কথকঠাকুর শৈব্যার প্রভু ব্রাহ্মণের বাড়ি রোহিতাশ্বের পুষ্পচয়ন কথা ও সর্পদংশন কথাও বলিলেন। সেই তমসাচ্ছন্ন কালরাত্রে সন্তানের মৃত্যু হইল। সৎকার করিবার কেহ নাই। বৃদ্ধ ব্রাহ্মণ প্রভু শয্যা ত্যাগ করিয়া উঠিলেন না—শৈব্যা একাকী পুত্রের শবদেহ ক্রোড়ে করিয়া শ্মশানাভিমুখে আসিতে লাগিলেন। মাঝে মাঝে মেঘগর্জন ও অশনিপাত—নিবিড় অন্ধকার যেন বিদীর্ণ করিয়া এক-একবার বিদ্যুৎ খেলিতেছিল—শৈব্যা ভয়াকুলা শোকাকুলা,—রোদন করিতে করিতে আসিতেছেন।

In plain words

King Harischandra could not pay the fee, and so he had to sell Saivya. Their son Rohitasva stayed with her. The reciter told too of Rohitasva's gathering flowers at the house of the brahmin, Saivya's master, and of the snake-bite. In that pitch-dark night of doom the child died. There was no one to perform the last rites. The old brahmin, her master, would not get out of bed, and Saivya, alone, carrying her son's body in her arms, set out for the burning-ground. Now and then there came a roll of thunder and the crash of a falling bolt, and every so often lightning played, as if tearing the dense darkness apart. Saivya came on, weeping, beside herself with fear and grief.