Paragraph 11

Paragraph 11

হরিশচন্দ্র দক্ষিণার টাকা সমস্ত হয় নাই বলিয়া চণ্ডালের কাছে নিজেকে বিক্রয় করিয়াছেন। তিনি শ্মশানে চণ্ডাল হইয়া বসিয়া আছেন। কড়ি লইয়া সৎকার কার্য সম্পাদন করিবেন। কত শবদেহ জ্বলিতেছে, কত ভস্মাবশেষ হইয়াছে। সেই অন্ধকার রজনীতে শ্মশান কি ভয়ঙ্কর হইয়াছে। শৈব্যা সেই স্থানে আসিয়া রোদন করিতেছেন—সে ক্রন্দন-বর্ণনা শুনিলে কাহার না হৃদয় বিদীর্ণ হয়, কোন্‌ দেহধারী জীবের হৃদয় বিগলিত না হয়? সমবেত শ্রোতাগণ হাহাকার করিয়া কাঁদিতেছেন।

In plain words

Harischandra, because the fee was still not fully paid, has sold himself to a chandala. He sits at the burning-ground as a chandala, to see to the cremations for a few cowries. How many corpses are burning, how many have been reduced to ash! How terrible the burning-ground looks on that dark night! Saivya comes there and weeps. Whose heart would not break to hear her lament described? What embodied being would not melt? The listeners gathered there cry aloud and weep.