Paragraph 20

Paragraph 20

“এই প্রেমাভক্তিতে দুটি জিনিস আছে। ‘অহংতা’ আর ‘মমতা’। যশোদা ভাবতেন, আমি না দেখলে গোপালকে কে দেখবে, তাহলে গোপালের অসুখ করবে। কৃষ্ণকে ভগবান বলে যশোদার বোধ ছিল না। আর ‘মমতা’—আমার জ্ঞান, আমার গোপাল। উদ্ধব বললেন, ‘মা! তোমার কৃষ্ণ সাক্ষাৎ ভগবান, তিনি জগৎ চিন্তামণি। তিনি সামান্য নন।’ যশোদা বললেন, ‘ওরে, তোদের চিন্তামণি নয়, আমার গোপাল কেমন আছে জিজ্ঞাসা করছি।—চিন্তামণি না, আমার গোপাল।’

In plain words

"Two things go with this loving devotion, ahamta and mamata, the sense of 'I' and the sense of 'mine'. Yasoda would think, 'If I don't look after Gopala, who will? He'll fall ill.' She had no notion that Krishna was God. And mamata: the feeling 'mine', 'my Gopala'. Uddhava said, 'Mother, your Krishna is God Himself, the wish-fulfilling gem of the world. He is no ordinary being.' Yasoda said, 'Oh, I'm not asking about your wish-fulfilling gem; I'm asking how my Gopala is. Not the wish-fulfilling gem, my Gopala!'