Paragraph 73
সন্ধ্যা হইল। দাসী আসিয়া ঘরে ধুনা দিয়া গেল। মণিলাল প্রভৃতি চলিয়া যাবার পর দু-একজন ভক্ত এখনও আছেন। ঘর নিস্তব্ধ। ধুনার গন্ধ। ঠাকুর ছোট খাটটিতে উপবিষ্ট। মার চিন্তা করিতেছেন! মাস্টার মেঝেতে বসিয়া আছেন। রাখালও আছেন।
In plain words
Dusk has fallen. A maidservant has come, burnt incense in the room and gone. Manilal and the others have left, but one or two devotees are still there. The room is silent, fragrant with incense. The Master sits on his small cot, thinking of the Mother! M. is sitting on the floor, and Rakhal is there too.