Paragraph 74
কিয়ৎক্ষণ পরে বাবুদের দাসী ভগবতী আসিয়া দূর হইতে প্রণাম করিল। ঠাকুর বসিতে বলিলেন। ভগবতী খুব পুরাতন দাসী। অনেক বৎসর বাবুদের বাড়িতে আছে। ঠাকুর তাহাকে অনেকদিন ধরিয়া জানেন। প্রথম বয়সে স্বভাব ভাল ছিল না। কিন্তু ঠাকুর দয়ার সাগর পতিতপাবন, তাহার সহিত অনেক পুরানো কথা কহিতেছেন।
In plain words
After a while Bhagavati, a maidservant of the proprietors, comes and bows from a distance. The Master tells her to sit down. Bhagavati is a very old servant; she has been with the family many years. The Master has known her a long time. In her youth her character was not good. But the Master, ocean of mercy, redeemer of the fallen, is talking with her of many old things.