Paragraph 83
বৃশ্চিক দংশন করিলে যেমন লোক চমকিয়া উঠে ও অস্থির হইয়া দাঁড়াইয়া পড়ে, শ্রীরামকৃষ্ণ সেইরূপ অস্থির হইয়া ‘গোবিন্দ’ ‘গোবিন্দ’ এই নাম উচ্চারণ করিতে করিতে দাঁড়াইয়া পড়িলেন। ঘরের কোণে গঙ্গাজলের একটি জালা ছিল—এখনও আছে। হাঁপাইতে হাঁপাইতে যেন ত্রস্ত হইয়া সেই জালার কাছে গেলেন। পায়ের যেখানে দাসী স্পর্শ করিয়াছিল গঙ্গাজল লইয়া সে-স্থান ধুইতে লাগিলেন।
In plain words
As a man starts up as if stung by a scorpion and jumps to his feet in agitation, so Sri Ramakrishna sprang up, agitated, repeating "Govinda, Govinda". In a corner of the room stood a jar of Ganges water; it is still there. Panting, as if in alarm, he went to the jar, took the Ganges water and began to wash the place on his foot that the maidservant had touched.