Paragraph 84

Paragraph 84

দু-একটি ভক্ত যাঁহারা ঘরে ছিলেন তাঁহারা অবাক্‌ ও স্তব্ধ হইয়া একদৃষ্টে এই ব্যাপার দেখিতেছেন। দাসী জীবন্মৃতা হইয়া বসিয়া আছে। দয়াসিন্ধু পতিতপাবন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাসীকে সম্বোধন করিয়া করুণামাখা স্বরে বলিতেছেন, “তোরা অমনি প্রণাম করবি।” এই বলিয়া আবার আসন গ্রহণ করিয়া দাসীকে ভুলাইবার চেষ্টা করিতেছেন। বলিলেন, “একটু গান শোন।”

In plain words

The one or two devotees in the room watch all this with fixed eyes, astonished and stunned. The maidservant sits there more dead than alive. Sri Ramakrishna, ocean of mercy, redeemer of the fallen, speaks to her in a voice full of tenderness: "You people should just bow like that." So saying he sits down again and tries to make her forget it. He says, "Listen to a song."