Paragraph 7
শ্রীরামকৃষ্ণ (মাস্টারের প্রতি)—কি অবস্থাই গিয়েছে। এখানে খেতুম না। বরাহনগরে, কি দক্ষিণেশ্বরে, কি এঁড়েদয়ে, কোন বামুনের বাড়ি গিয়ে পড়তুম। আবার পড়তুম অবেলায়। গিয়ে বসতুম, মুখে কোন কথা নাই। বাড়ির লোক কোন কথা জিজ্ঞাসা করলে কেবল বলতুম, আমি এখানে খাব। আর কোন কথা নাই। আলমবাজারে রাম চাটুজ্যের বাড়ি যেতুম। কখনও দক্ষিণেশ্বরে সাবর্ণ চৌধুরীদের বাড়িতে। তাদের বাড়ি খেতুম বটে, কিন্তু ভাল লাগত না—কেমন আঁষ্টে গন্ধ!
In plain words
Sri Ramakrishna, to M.: What a state I passed through! I wouldn't eat here. I would turn up at some brahmin's house, in Baranagore or Dakshineswar or Ariadaha. And I would turn up at odd hours. I would go and sit there without a word. If the people of the house asked me anything, all I would say was that I would eat there. Not another word. I used to go to Ram Chatterji's house at Alambazar, and sometimes to the house of the Savarna Chaudhuris at Dakshineswar. I did eat at their house, but I didn't like it; there was a sort of fishy smell!