Paragraph 67
“মায়া দ্বার ছেড়ে না দিলে ঈশ্বরদর্শন হয় না। রাম, লক্ষ্মণ আর সীতা একসঙ্গে যাচ্ছেন; সকলের আগে রাম, মধ্যে সীতা, পশ্চাতে লক্ষ্মণ। যেমন সীতা মাঝে থাকাতে—লক্ষ্মণ রামকে দেখতে পাচ্ছেন না, তেমনি মাঝে মায়া থাকাতে জীব ঈশ্বরকে দর্শন করতে পাচ্ছে না। (মণি মল্লিকের প্রতি) তবে ঈশ্বরের কৃপা হলে মায়া দ্বার ছেড়ে দেন। যেমন দ্বারওয়ানরা বলে, বাবু হুকুম করে দিন—ওকে দ্বার ছেড়ে দিচ্ছি।
In plain words
"Unless maya steps aside from the door, God is not seen. Rama, Sita and Lakshmana are on the road together, Rama leading, Sita in the middle, Lakshmana behind. Because Sita is in between, Lakshmana cannot see Rama; just so, because maya is in between, the soul cannot see God." To Mani Mallick: "But when God's grace comes, maya steps aside from the door, as the doorkeepers say, 'Sir, give the order and I'll let him through.'