Paragraph 69

Paragraph 69

“যতক্ষণ ‘আমি’ বোধ তিনি রেখেছেন ততক্ষণ সবই আছে। আর স্বপ্নবৎ বলবার জো নাই। নিচে আগুন জ্বালা আছে, তাই হাঁড়ির ভিতরে ডাল, ভাত, আলু, পটোল সব টগ্‌বগ্‌ করছে। লাফাচ্ছে, আর যেন বলছে, ‘আমি আছি, আমি লাফাচ্ছি।’ শরীরটা যেন হাঁড়ি; মন, বুদ্ধি—জল; ইন্দ্রিয়ের বিষয়গুলি যেন—ডাল, ভাত, আলু পটোল। অহং যেন তাদের অভিমান, আমি টগ্‌বগ্‌ করছি! আর সচ্চিদানন্দ অগ্নি।

In plain words

"As long as He has kept the sense of 'I', everything is there, and there is no saying that it is like a dream. Because the fire is lit below, the dal, rice, potatoes and patals in the pot are all bubbling. They jump about and seem to say, 'I am, I am jumping.' The body is like the pot; mind and intellect are the water; the sense-objects are the dal, rice, potatoes and patals. The ego is their pride: 'I am bubbling!' And Satchidananda is the fire.