Paragraph 71

Paragraph 71

“তাই ভক্তিশাস্ত্রে, এই সংসারকেই ‘মজার কুটি’ বলেছে। রামপ্রসাদের গানে আছে ‘এই সংসার ধোঁকার টাটি’। তারই একজন জবাব দিয়েছিল, ‘এই সংসার মজার কুটি’। ‘কালীর ভক্ত জীবন্মুক্ত নিত্যানন্দময়।’ ভক্ত দেখে, যিনিই ঈশ্বর তিনিই মায়া হয়েছেন। তিনিই জীবজগৎ হয়েছেন। ঈশ্বর-মায়া-জীব-জগৎ এক দেখে। কোন কোন ভক্ত সমস্ত রামময় দেখে। রামই সব হয়ে রয়েছেন। কেউ রাধাকৃষ্ণময় দেখে। কৃষ্ণই এই চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন। সবুজ চশমা পরলে যেমন সব সবুজ দেখে।

In plain words

"So the scriptures of devotion call this very world 'a mansion of mirth'. One of Ramprasad's songs says, 'This world is a screen of deception.' And someone answered it, 'This world is a mansion of mirth. Kali's devotee is jivanmukta, ever in bliss.' The devotee sees it so: He who is God has become maya; He Himself has become living beings and the world. He sees God, maya, souls and world as one. Some devotees see everything as full of Rama: Rama has become all. Some see all as full of Radha and Krishna: it is Krishna who has become these twenty-four tattvas. As one who wears green glasses sees everything green.