Paragraph 72

Paragraph 72

“তবে ভক্তিমতে শক্তিবিশেষ। রামই সব হয়ে রয়েছেন, কিন্তু কোনখানে বেশি শক্তি, আর কোনখানে কম শক্তি। অবতারেতে তিনি একরকম প্রকাশ, আবার জীবেতে একরকম। অবতারেরও দেহবুদ্ধি আছে। শরীরধারণে মায়া। সীতার জন্য রাম কেঁদেছিলেন। তবে অবতার ইচ্ছা করে নিজের চোখে কাপড় বাঁধে। যেমন ছেলেরা কানামাছি খেলে। কিন্তু মা ডাকলেই খেলা থামায়। জীবের আলাদা কথা। যে-কাপড়ে চোখ বাঁধা সেই কাপড়ের পিঠে আটটা ইস্কুরূপ দিয়ে বাঁধা। অষ্টপাশ। লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, কুল, শীল, শোক, জুগুপ্সা (নিন্দা)—ওই অষ্টপাশ। গুরু না খুলে দিলে হয় না।”

In plain words

"But by the view of devotion there are differences of power. It is Rama who has become all, but in some places there is more power and in others less. In the Avatar He is manifest in one way, in the jiva in another. Even the Avatar has body-consciousness; to take on a body is maya. Rama wept for Sita. But the Avatar ties the cloth over His eyes of His own will, as children play blind man's buff, and stop the game the moment their mother calls. With the jiva it is different. The cloth over His eyes is fastened at the back with eight screws: the eight fetters. Shame, hatred, fear, caste, lineage, conventions of conduct, grief and contempt, or censure: these are the eight fetters. Unless the guru undoes them, nothing can be done."