Paragraph 94

Paragraph 94

“যে ঈশ্বরলাভ করেছে, তার লক্ষণ আছে। সে হয়ে যায়—বালকবৎ, উন্মাদবৎ, জড়বৎ, পিশাচবৎ। আর তার ঠিক বোধ হয় ‘আমি যন্ত্র আর তিনি যন্ত্রী; তিনিই কর্তা, আর সকলেই অকর্তা।’ শিখরা যেমন বলেছিল, পাতাটি নড়ছে সেও ঈশ্বরের ইচ্ছা। রামের ইচ্ছাতেই সব হচ্ছে—এই বোধ। তাঁতী যেমন বলেছিল, রামের ইচ্ছাতেই কাপড়ের দাম এক টাকা ছয় আনা, রামের ইচ্ছাতেই ডাকাতি হল; রামের ইচ্ছাতেই ডাকাত ধরা-পড়ল। রামের ইচ্ছাতেই আমাকে পুলিশে নিয়ে গেল, আবার রামের ইচ্ছাতেই আমাকে ছেড়ে দিল।”

In plain words

"One who has attained God has certain signs. He becomes like a child, like a madman, like an inert thing, like a ghoul. And he truly feels, 'I am the machine, He works it; the doer is He alone, and nobody else does anything.' As the Sikhs said, even the stirring of a leaf is by God's will. 'All is happening by Rama's will': that is his feeling. As the weaver said: by Rama's will the cloth cost one rupee six annas; by Rama's will the robbery happened; by Rama's will the robbers were caught; by Rama's will the police took me away, and by Rama's will they let me go."