Paragraph 95

Paragraph 95

সন্ধ্যা আগত প্রায়। ঠাকুর একবারও বিশ্রাম করেন নাই। ভক্তসঙ্গে অবিশ্রান্ত হরিকথা হইতেছে। এইবার মণিরামপুর ও বেলঘরের ভক্তেরা ও অন্যান্য ভক্তেরা তাঁহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া, ঠাকুরবাড়িতে ঠাকুরদের দর্শন করিয়া নিজ নিজ স্থানে প্রত্যাগমন করিতেছেন।

In plain words

Dusk is almost here. The Master has not rested even once; talk of God has gone on with the devotees without a break. Now the devotees from Maniramapur and Belgharia and the others prostrate themselves before him, visit the deities in the temple garden, and set off for their homes.