Paragraph 29
“শঙ্করাচার্য এদিকে ব্রহ্মজ্ঞানী; আবার প্রথম প্রথম ভেদবুদ্ধিও ছিল। তেমন বিশ্বাস ছিল না। চণ্ডাল মাংসের ভার লয়ে আসছে, উনি গঙ্গাস্নান করে উঠেছেন। চণ্ডালের গায়ে গা লেগে গেছে। বলে উঠলেন, ‘এই তুই আমায় ছুঁলি!’ চণ্ডাল বললে, ‘ঠাকুর, তুমিও আমায় ছোঁও নাই, আমিও তোমায় ছুঁই নাই।’ যিনি শুদ্ধ আত্মা, তিনি শরীর নন, পঞ্চভূত নন, চতুর্বিংশতি তত্ত্ব নন। তখন শঙ্করের জ্ঞান হয়ে গেল।
In plain words
"Sankaracharya was a knower of Brahman, and yet at the beginning he had the sense of difference too; his faith was not so strong. A chandala was coming along with a load of meat just as he had come up from bathing in the Ganges, and the chandala's body brushed against his. He burst out, 'You! You've touched me!' 'Master,' said the chandala, 'you have not touched me, and I have not touched you.' He who is the pure Self is not the body, not the five elements, not the twenty-four principles. Then Sankara's knowledge dawned.