Paragraph 35
“একজন ঝাঁট দিচ্ছে, একজন লোক এসে বললে, ‘ওগো, অমুক নেই, মারা গেছে!’ যে ঝাঁট দিচ্ছে তার যদি আপনার লোক না হয়, সে ঝাঁট দিতে থাকে, আর মাঝে মাঝে বলে, ‘আহা, তাই তো গা, লোকটা মারা গেল! বেশ ছিল!’ এদিকে ঝাঁটাও চলছে। আর যদি আপনার লোক হয়, তাহলে ঝাঁটা হাত থেকে পড়ে যায়, আর ‘এ্যাঁ’! বলে বসে পড়ে। তখন বায়ু স্থির হয়ে গেছে; কোন কাজ বা চিন্তা করতে পারে না। মেয়েদের ভিতর দেখ নাই! যদি কেউ অবাক হয়ে একটা জিনিস দেখে বা একটা কথা শুনে, তখন অন্য মেয়েরা বলে, তোর ভাব লেগেছে নাকি লো! এখানেও বায়ু স্থির হয়েছে, তাই অবাক, হাঁ করে থাকে।”
In plain words
"A man is sweeping when someone comes and says, 'Hey, so-and-so is gone; he's dead!' If the dead man is no relation of the sweeper's, he goes on sweeping and says now and then, 'Ah, so he's dead, is he! He was a good man!' And the broom keeps going all the while. But if he was one of his own, the broom drops from his hand, and he says 'Eh!' and sits down. Then the breath has become still; he cannot do any work or think any thought. Haven't you seen it among women? If one of them stands amazed at something she sees or hears, the others say, 'What, girl, has bhava come over you?' There too the breath has become still, so she stands amazed, open-mouthed."