Paragraph 38
“আর, সব্বায়ের এক অবস্থা নয়। জীব চার প্রকার বলেছে,—বদ্ধজীব, মুমুক্ষুজীব, মুক্তজীব, নিত্যজীব। সকলকেই যে সাধন করতে হয়, তাও নয়। নিত্যসিদ্ধ আর সাধনসিদ্ধ। কেউ অনেক সাধন করে ঈশ্বরকে পায়, কেউ জন্ম অবধি সিদ্ধ, যেমন প্রহ্লাদ। হোমাপাখি আকাশে থাকে। ডিম পাড়লে ডিম পড়তে থাকে। পড়তে পড়তেই ডিম ফুটে। ছানাটা বেরিয়ে আবার পড়তে থাকে। এখনও এত উঁচু যে, পড়তে পড়তে পাখা ওঠে। যখন পৃথিবীর কাছে এসে পড়ে, পাখিটা দেখতে পায়, তখন বুঝতে পারে যে, মাটিতে লাগলে চুরমার হয়ে যাবে। তখন একেবারে মার দিকে চোঁচা দৌড় দিয়ে উড়ে যায়। কোথায় মা! কোথায় মা!
In plain words
"And not everyone is in the same state. Souls are said to be of four kinds: the bound, the seekers after freedom, the free and the ever-perfect. It isn't that everyone has to do spiritual practice. There are the ever-perfect and those perfected through practice. Some reach God after much practice; some are perfect from birth, like Prahlada. The homa bird dwells high in the sky. Its egg, once laid, drops down, and hatches on the way. Out comes the chick, still dropping. It is still so high that its wings come out as it falls. When it comes near the earth, the bird can see the ground, and then it knows that if it touches the earth it will be dashed to pieces. Then it makes a straight dash towards its mother and flies off. Where is Mother! Where is Mother!