Paragraph 4
ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর-মন্দিরে নিজের ঘরে আহারান্তে কিঞ্চিৎ বিশ্রাম করিয়াছেন। অধর ও মাস্টার আসিয়া প্রণাম করিলেন। একটি তান্ত্রিকভক্তও আসিয়াছেন। রাখাল, হাজরা, রামলাল প্রভৃতি ঠাকুরের কাছে আজকাল থাকেন। আজ রবিবার, ১৭ই জুন, ১৮৮৩ খ্রীষ্টাব্দ। (৪ঠা আষাঢ়) জ্যৈষ্ঠ শুক্লা দ্বাদশী।
In plain words
After his meal Sri Ramakrishna has rested a little in his room in the Dakshineswar temple garden. Adhar and M. have come and bowed to him. A Tantrika devotee has come too. Rakhal, Hazra, Ramlal and others are living with the Master these days. Today is Sunday, the seventeenth of June, 1883, the fourth of Asharh, the bright twelfth of Jyaishtha.