Paragraph 5

Paragraph 5

শ্রীরামকৃষ্ণ (ভক্তদের প্রতি)—সংসারে হবে না কেন? তবে বড় কঠিন। জনকাদি জ্ঞানলাভ করে সংসারে এসেছিলেন। তবুও ভয়! নিষ্কাম সংসারীরও ভয়। ভৈরবীকে দেখে জনক মুখ হেঁট করেছিল; স্ত্রীদর্শনে সঙ্কোচ হয়েছে! ভৈরবী বললে, জনক! তোমার দেখছি এখনও জ্ঞান হয় নাই; তোমার এখনও স্ত্রী-পুরুষ বোধ রয়েছে। কাজলের ঘরে যতই সেয়ানা হও না কেন, একটু না একটু কালো দাগ গায়ে লাগবে।

In plain words

Sri Ramakrishna, to the devotees: Why shouldn't it be possible in the world? But it is very hard. Janaka and others came into the world after attaining knowledge, and still there was fear! Even the householder who works without desire has cause to fear. When Janaka saw the Bhairavi he lowered his face; he shrank from looking at a woman! "Janaka," said the Bhairavi, "I see that knowledge has not yet come to you; you still feel the difference between man and woman." Be as sharp as you please: in a soot-filled room some smudge will settle on you.