Paragraph 8
ঠাকুর প্রতি বৎসরই প্রায় আসেন, আজও এখানে রাম প্রভৃতি ভক্তসঙ্গে আসিবার কথা ছিল। রাম সকালে কলিকাতা হইতে মাস্টারের সহিত দক্ষিণেশ্বরে আসিয়াছিলেন। সেইখানে আসিয়া ঠাকুরকে দর্শন ও প্রণামান্তর উত্তরের বারান্দায় আসিয়া প্রসাদ পাইলেন। রাম কলিকাতা হইতে যে গাড়িতে আসিয়াছিলেন, সেই গাড়ি করিয়া ঠাকুরকে পেনেটীতে আনা হইল। সেই গাড়িতে রাখাল, মাস্টার, রাম, ভবনাথ, আরও দু-একটি ভক্ত—তাহার মধ্যে একজন ছাদে বসিয়াছিলেন।
In plain words
The Master comes almost every year, and today too he was to come here with Ram and other devotees. Ram had come in the morning from Calcutta to Dakshineswar with M. There they saw the Master and bowed to him, and then went to the north verandah and took prasad. Ram's carriage from Calcutta then carried the Master to Panihati, with Rakhal, M., Ram, Bhavanath and a couple of others; one of them rode on the roof.