Paragraph 13
সন্ধ্যা হইল। ঠাকুরদের আরতি হইতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ছোট খাটটিতে বসিয়া জগন্মাতার চিন্তা করিতেছেন। রাখাল, লাটু, রামলাল, কিশোরী গুপ্ত প্রভৃতি ভক্তেরা আছেন। মাস্টার আজ রাত্রে থাকিবেন। ঘরের উত্তরে ছোট বারান্দায় ঠাকুর একটি ভক্তের সহিত নিভৃতে কথা কহিতেছেন। বলিতেছেন, “প্রত্যূষে ও শেষ রাত্রে ধ্যান করা ভাল ও প্রত্যহ সন্ধ্যার পর।” কিরূপ ধ্যান করিতে হয়—সাকার ধ্যান, অরূপ ধ্যান, সে-সব বলিতেছেন।
In plain words
Dusk has fallen. The deities are receiving the evening arati. In his room, seated on his small cot, Sri Ramakrishna is contemplating the Divine Mother. Rakhal, Latu, Ramlal, Kishori Gupta and other devotees are there. M. will spend the night here. On the small verandah to the north of the room the Master is talking in private with a devotee. He is saying, "It is good to meditate at dawn and in the last part of the night, and every day after dusk." He is explaining how one should meditate, on God with form and God without form.